Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেস উইং: আজকের পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:০৯ এএম

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক বার্তায় এ কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত থাকবে। আজকের পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, সোমবার ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন।

এই ঘটনায় শোকাস্তব্ধ সারাদেশ। পরীক্ষার্থীরাও এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে।

   

About

Popular Links

x