Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ আগস্ট বন্ধ থাকবে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৪০ পিএম

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সারাদেশে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা বন্ধ থাকবে। সাধারণ কার্যক্রম ৬ আগস্ট, বুধবার থেকে পুনরায় শুরু হবে।

সোমবার (৪ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আমাদের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আলাদা কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। সরকারের সিদ্ধান্ততে সায় দিয়ে আমরা দিনটিতে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনো ‘বাট’ বা ‘কিন্তু’ নেই।”

   

About

Popular Links

x