Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও মা হচ্ছেন দীপিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন  

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম

সম্প্রতি বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিকে ঘিরেই শুরু হয়েছে আলোচনা।

ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া'র হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট - যার মাধ্যমে দীপিকা পুনরায় মা হতে যাচ্ছেন এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। ক্যাপশনে দীপিকা শুধু 'নজর লাগা' ইমোজি ব্যবহার করে, ইঙ্গিত দিয়েছেন নতুন সদস্য আসার। যদিও সরাসরি কিছু জানায়নি এই দম্পতি।

মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করে। 

২০১২ সালে দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের দেখা হয়েছিল একটি অ্যাওয়ার্ড শোতে। এরপর তাদের প্রেমের সূচনা হয় 'রামলিলা' সিনেমার শুটিং সেটে। দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে বিয়ে বিয়ে করেছেন রণবীর-দীপিকা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল দুয়া পাড়ুকোন।

 

   

About

Popular Links

x