Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:০৮ পিএম

লাইফ সাপোর্টে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন “ডানা ভাই” খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

শনিবার (৯ মে) দুপুরে এক পোস্টে ডানা লিখেছেন, “চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।”

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

 

 

 

   

About

Popular Links

x