Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন ব্রিটিশ রাজপুত্রের নাম ‘আর্চি’

সদ্য জন্ম নেওয়া ব্রিটিশ রাজপুত্রের নাম রাখা হয়েছে আর্চি, যার অর্থ সাহসী

আপডেট : ০৯ মে ২০১৯, ১১:৩৮ এএম

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল সদ্য জন্ম নেওয়া ব্রিটিশ রাজপুত্রের নাম। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের ঘর আলোকিত করে জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে আর্চি হ্যারিসন মাউন্টব্যাটন-উইন্ডসর।

সংবাদমাধ্যম বিবিসি’র মতে, নামটি ব্রিটেনে সেই অর্থে পরিচিত না হলেও আমেরিকায় বেশ জনপ্রিয়। আর্চি অর্থ সাহসী। প্রথাগত নামের বাইরে যেয়েই রাখা হয়েছে ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম। 

তবে নাম রাখার সময় রাজপরিবারের কোনো পদবী ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছে বিবিসি। এরমধ্য দিয়ে বেশ সাহসেরই পরিচয় দিয়েছেন সদ্য মা-বাবা হওয়া হ্যারি-মেগান দম্পতি। যদিও প্রয়োজনে নামের সামনে লর্ড কিংবা আর্ল লাগিয়ে দেয়ার স্বাধীনতাতো থাকছেই।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার (০৬ মে) জন্ম নেয়ার একদিন পর বুধবার (৮ মে) ব্রিটিশ রাণি এলিজাবেথ ও ডিউক অব এডিনবার্গ উইন্ডসর ক্যাসেলে সদ্য জন্ম নেওয়া রাজপুত্রের সাথে সময় কাটান। এরপরই প্রথম বারের মত আর্চিকে পরিচয় করিয়ে দেয়া হয় বিশ্ববাসীর কাছে।

   

About

Popular Links

x