Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেলবোর্ন উৎসবে যাচ্ছে রইদ, দেলুপি ও বালুর নগরীতে

অস্ট্রেলিয়ার এবারের আসরে ৩১টি ভাষার ৭৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে 

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

আসন্ন ১৭তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ থাকছে বাংলাদেশের তিনটি সিনেমা। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে বাংলাদেশের রইদ, দেলুপি ও বালুর নগরীতে সিনেমা তিনটি নির্বাচিত হয়েছে। 

উৎসব কর্তৃপক্ষ তাদের প্রকাশিত তালিকায় ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’ সিনেমার নাম তুলে ধরেছে। 

এ বিভাগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। এই বিভাগে রয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’। 

তবে, আনন্দের বিষয় হলো, এ বিভাগে সর্বোচ্চ সংখ্যক চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে বাংলাদেশ থেকেই, যা দেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতারই প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

দীর্ঘ ১৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে। এবারের আসরে ৩১টি ভাষার ৭৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

এ উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে ১০ জুলাই অনুষ্ঠিত হবে বলিউডের কালজয়ী চলচ্চিত্র লগান-এর ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান। এতে অংশ নিতে ইতোমধ্যে মেলবোর্নে পৌঁছেছেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান। তার সঙ্গে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাট।

   

About

Popular Links

x