Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনা জিতলে বিয়ে নিয়ে এবার যা জানালেন পরীমণি!

ফাইনালের আগে এসে সেই বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:৪৬ এএম

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, চিত্রনায়িকা পরীমণির এমন এক ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে আছে। কেউ তাকে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তবে ফাইনালের আগে এসে সেই বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

রবিবার (১৯ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি জানান, মজার ছলে দেওয়া একটি পোস্ট এতটা গুরুত্ব পাবে, তা তিনি ভাবেননি।

হাসতে হাসতে তিনি বলেন, “আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টিকে এভাবে সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।”

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থন জানাতে দেওয়া ওই পোস্টই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে বিয়ে নিয়ে বাস্তবতার কথাও তুলে ধরেন পরীমনি।

তিনি বলেন, “বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।”

পরীমনির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও তার বিয়ে তাৎক্ষণিকভাবে হচ্ছে না। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটি ছিল প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের একটি রসিকতাপূর্ণ অভিব্যক্তি, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

   

About

Popular Links

x