Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

সত্যজিতে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, পথের পাঁচালী দেখে যা বললেন

 অপু ট্রিলোজির বাকি দুই সিনেমা অপরাজিত ও অপুর সংসার এখনো দেখা হয়নি তার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের “পথের পাঁচালী” দেখে রীতিমতো মুগ্ধ হলিউডের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান। চলচ্চিত্রটি দেখে “বিস্মিত” নোলানের মতে, ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। 

তিনি বলেন, “সত্যজিৎ রায়ের অপুর ট্রিলোজি রয়েছে। ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতার এ ট্রিলোজির শুরু পথের পাঁচালী দিয়ে। অসাধারণ এই ছবিটি আমাকে সত্যিই বিস্মিত করেছে।”

তবে অপু ট্রিলোজির বাকি দুই সিনেমা অপরাজিত ও  অপুর সংসার এখনো দেখা হয়নি উল্লেখ করে তিনি জানান, অপু ট্রিলোজির পুরো গল্পটি দেখার জন্য আমি ভীষণ আগ্রহী।

সম্প্রতি নিউইয়র্কে একটি চলচ্চিত্র সংরক্ষণাগারের বিশেষ সংগ্রহ পরিদর্শনের সময় নিজের পছন্দের চলচ্চিত্রগুলোর কথা বলতে গিয়ে সত্যজিৎ রায়ের “অপুর ট্রিলোজি’র কথা উল্লেখ করেন হলিউডের অন্যতম সেরা এ চলচ্চিত্র নির্মাতা।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি “পথের পাঁচালী” উপন্যাস থেকে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। এই তিন চলচ্চিত্র বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।

   

About

Popular Links

x