Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে দুরন্ত’র বিশেষ আয়োজন

‘গানের পাখি বুলবুল’ ও ‘সকাল বেলার পাখি’ শিরোনামের অনুষ্ঠান দুটিতে কবির গান ও কবিতা উপস্থাপন করা হবে

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে টেলিভিশন চ্যানেল দুরন্ত আয়োজন করেছে দুটি বিশেষ অনুষ্ঠান। ‘গানের পাখি বুলবুল’ ও ‘সকাল বেলার পাখি’ শিরোনামের অনুষ্ঠান দুটিতে কবির গান ও কবিতা উপস্থাপন করা হবে।

গানের পাখি বুলবুল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কিছু গান নিয়ে দুরন্ত’র আয়োজন ‘গানের পাখি বুলবুল’। কবির প্রয়াণ দিবসের বিশেষ এই আয়োজনে গান গেয়েছে দুরন্ত’র বন্ধুরা - দেবষ্মিতা কুন্ডু, আনন্দী ঘোষ, আহনাফ নবী আরিক, তানচৈ বালা তিথী আর তাশফিয়া তাসনিম গুনগুন।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। প্রচারিত হবে ১২ই ভাদ্র (২৭ আগস্ট), বৃহস্পতিবার সকাল ৮টায় ও দুপুর ১২টায়।

কবির প্রয়াণ দিবসের বিশেষ এই আয়োজনে গান গেয়েছে দুরন্ত’র বন্ধুরা

সকাল বেলার পাখি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে দুরন্ততে দেখা যাবে ‘সকাল বেলার পাখি’। বিশেষ এই আয়োজনে কবির রচিত বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। প্রচারিত হবে ১২ই ভাদ্র (২৭ আগস্ট), সকাল ৮টা ৩০মিনিটে ও বিকাল ৫টা ৩০মিনিটে।

বিশেষ এই আয়োজনে কবির রচিত বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা

   

About

Popular Links

x