মাঝে-মধ্যে নয়, একসময় রোজই গোমূত্র পান করেছেন অক্ষয় কুমার। বলিউডের তারকা নিজেই জানিয়েছেন তার গোমূত্র পানের খবর।
ইনস্টাগ্রামে নিজেই জানালেন, গোমূত্রে কোনো আপত্তি নেই বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অক্ষয় কুমারের। তিনি রোজই গোমূত্র পান করতেন। অক্ষয় কুমার, হুমা কুরেশি ও ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড শো-র জনপ্রিয় হোস্ট বেয়ার গ্রিলসকে নিয়ে ইনস্টাতে লাইভ শো ছিল। সেখানেই অক্ষয় ফাঁস করেছেন তার এই গোপন কথা।
শুধু গোমূত্র কেন, অক্ষয় কুমার হাতির বিষ্ঠা দিয়ে বানানো চা-ও খেয়েছেন। তবে সেটা খেতে হয়েছে বেয়ার গ্রিলসের শো-তে যোগ দিয়ে।
ইনস্টাগ্রামের ওই ভিডিওতে দেখা যায়, হুমা কুরেশি প্রথমে দর্শকদের সঙ্গে কথা বলছেন। তারপর অক্ষয় ঢুকলেন। তারপর বেয়ার গ্রিলস। হুমা অক্ষয়কে জিজ্ঞাসা করলেন, ''হাতির বিষ্ঠা থেকে বানানো চা খেতে কেমন লাগল?'' বেয়ারের প্রশ্ন ছিল, ''ওটা খেতে কি খুব খারাপ ছিল?''
সেই প্রশ্নে অক্ষয়ের জবাব ছিল, ''আমার কোনো অসুবিধা হয়নি। আমি তো রোজ গোমূত্র পান করতাম। আয়ুর্বেদের কারণে।''



