তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এফডিসি মসজিদের উদ্বোধন বৃহস্পতিবার
দুই তলাবিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন
এফডিসিতে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল মসজিদ সংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ০৭:১১ পিএমআপডেট : ০৯ মার্চ ২০২২, ০৫:২৬ পিএম
এফডিসিতে নির্মিত হলো তিন কোটি টাকা ব্যয়ে নান্দনিক মসজিদ। এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। ঝর্ণা স্পটের যে জায়গায় আগের মসজিদটি ছিল সেখানেই নতুন এই মসজিদটি পুনর্নির্মিত হয়েছে। দুই তলা এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দৈনিক সমকালের অনলাইন সংস্করণ।
অভিনেতা সনি রহমানের উদ্যোগে থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর আবদুল কাদির মোল্লার অর্থায়নে পুনর্নির্মাণের কাজটি সম্পন্ন হয়েছে। ২০ জানুয়ারি মসজিদটি আবদুল কাদির মোল্লা নিজে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে জানান সনি রহমান। এছাড়াও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রযোজক, পরিচালক সমিতির নেতারা এবং শিল্পীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
মসজিদ নির্মাণে ব্যয় প্রসঙ্গে সনি রহমান বলেন, “মসজিদ নির্মাণের শুরুর অনেক গল্প আছে। কিন্তু সব গল্প পেছনে ফেলে মসজিদটি এখন এফডিসিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা যার জন্য সম্ভব হয়েছে সেই থার্মেক্স গ্রুপের এমডি নরসিংদীর আবদুল কাদির মোল্লার আঙ্কেলের কাছে আমরা কৃতজ্ঞ। মসজিদ নির্মাণের ব্যায় এখনো পূর্ণাঙ্গ হিসেব হয়নি, তবে পৌনে তিন কোটি টাকার মতো খরচ হয়েছে।”
২০১৮ সালের ১২ ডিসেম্বরে এফডিসি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছিল। মসজিদ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিলো ২ কোটি ৯ লাখ টাকা। পরে সৌন্দর্যবর্ধনের নানা নকশা এবং লাশ গোসলখানা নির্মাণের ফলে ব্যয় বেড়ে যায়। মসজিদের ওপরের অংশের দু’পাশে নির্মিত হয়েছে সুউচ্চ মিনার। আর মাঝখানের গম্বুজের কারুকার্য এই মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

বিষয়: