Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

শবনম ফারিয়া: খোলামেলা ফটোশুটের বয়সে পড়াশোনা করছি

সম্প্রতি দেশের কয়েকজন অভিনেত্রীর ফটোশুট বেশ আলোচিত হয়। তিনি কি সেদিকেই ইঙ্গিত করলেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:১১ পিএম

ঠোঁটকাটা স্বভাবের কারণে প্রায়ই আলোচনায় আসেন অভিনেত্রী শবনম ফারিয়ার যে কারণে সত্য কথা মুখের ওপর বলে প্রায় সময়ই আলোচনায় থাকেন। ভারতে চিকিৎসা শেষে সোমবার ঢাকায় ফিরেছেন তিনি। 

দেশে ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন এই অভিনেত্রী।

এতে ফারিয়া বলেন, “শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো, পরশু (১৩ ডিসেম্বর) আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিবস! অসুস্থতার কারণে ভুলেই গেছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে! এখন পড়তে বসছি।”

সম্প্রতি দেশের কয়েকজন অভিনেত্রীর ফটোশুট বেশ আলোচিত হয়। সম্ভবত সেই বিষয়টিকে ইঙ্গিত করে শবনম ফারিয়া বলেন— “এটা আমার মিড লাইফ ক্রাইসিসে ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স! অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি!”

তবে পোস্টে শবনম ফারিয়া নির্দিষ্ট কাউকে “খোঁচা” দিয়েছেন কি-না তা স্পষ্ট নয়। তবে অনেকের ধারণা তিনি আলোচিত ছবির মুখগুলোকেই ইঙ্গিত করেছেন।

নাকের সমস্যা নিয়ে গত ২৮ নভেম্বর ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন শবনম ফারিয়া। সোমবার তিনি সুস্থ হয়ে সেখান দেশে ফেরেন। অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায় পড়াশোনা করছেন এই অভিনেত্রী।

   

About

Popular Links

x