Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বইমেলায় নায়ক ফেরদৌসের লেখা উপন্যাস

ফেরদৌসের উপন্যাসের নাম ‘এই কাহিনী সত্য নয়’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ এএম

দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ এবার ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করলেন। তার উপন্যাসের নাম “এই কাহিনী সত্য নয়”। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে আনুষ্ঠানিকভাবে বইটি পাঠকের সামনে আনা হয়। এ সময় ফেরদৌসের সঙ্গে উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক, গীতিকবি কবির বকুলসহ অনেকে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফেরদৌস জানান, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময়কার একটি ঘটনা থেকে তার উপন্যাসের গল্পের সূচনা। এরপর সেখানে কল্পনার জগত বিস্তৃত করেছেন তিনি। অর্থাৎ সত্য এবং কল্পনার মিশেলে উপন্যাসটি সাজিয়েছেন তিনি। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল।

তিনি বলেন, “এখানে আমার ছোটবেলার কিছু ঘটনা আছে। তবে গল্পের সূত্রপাত কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময়ের একটি ঘটনা। এর সঙ্গে কল্পনা থেকে কিছু বিষয়ের অবতারণা করেছি। কিন্তু আমি মনে প্রাণে চাই, সেই কল্পনাপ্রসূত কাহিনি যেন সত্য না হয়। সেজন্যই উপন্যাসের এমন নাম।”

ফেরদৌস আহমেদ পড়াশোনা করেছেন সাংবাদিকতায়। মডেল হিসেবে পা রাখেন বিনোদন দুনিয়ায়। ১৯৯৮ সালে “হঠাৎ বৃষ্টি” সিনেমার সুবাদে নায়ক হিসেবে খ্যাতি পান। এরপর সুনামের সঙ্গে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।

   

About

Popular Links

x