Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিপিএলের সমাপনী অনুষ্ঠানে জেমসের মূর্ছনা

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম বড় পুরোধাকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ পিএম

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকা জেমস যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সমাপনী অনুষ্ঠান মাতাবেন, তা আগেই জানা হয়েছিল। বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম বড় পুরোধাকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মঞ্চে ওঠেন জেমস। কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না... গান দিয়ে মিরপুরের মঞ্চ মাতানো শুরু করেন জেমস।

জেমসের আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতে বেলা সাড়ে তিনটায় এই মঞ্চে পারফর্ম করছেন ওয়ারফেজ এবং মাকসুদ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং প্রথমবারের মতো ফাইনালে ওঠা সিলেট স্ট্রাইকার্স।

   

About

Popular Links

x