Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রিয় আর্টসেল তারকাদের সঙ্গে দেখা করতে পারেন আপনিও

সুযোগটি কীভাবে পাবেন সেটি জানতে চোখ রাখতে হবে টেলিকম প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৭:৩১ পিএম

প্রিয় ব্যান্ডের সঙ্গে দেখা করার সুযোগ যেন ভক্তদের জন্য স্বপ্ন। সেই স্বপ্ন এবার সত্যি করতে “স্বাধীন মিউজিক লিমিটেড”-এর সহযোগিতায় “আর্টসেল”-এর সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক।

টেলিকম প্রতিষ্ঠানটির অ্যাপ ‌(মাইবিএল) ব্যবহারকারীরা এতে অংশগ্রহণ করে আর্টসেল সদস্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি আর্টসেলের প্রাইভেট লাইভ শো-তে অংশগ্রহণ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।

সুযোগটি কীভাবে পাবেন সেটি জানতে চোখ রাখুন টেলিকম প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে।

বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর গণমাধ্যমে বলেন, “ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন করা। আমাদের অ্যাপে এখন এক লাখেরও বেশি ভালো মানের বাংলা গান ও এক হাজারেরও বেশি পডকাস্ট পর্ব উপভোগ করতে পারবেন। একইসঙ্গে এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় আর্টসেল রকস্টারদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।”

আর্টসেলের সহ-প্রতিষ্ঠাতা জর্জ লিংকন ডি'কস্তা বলেন, “এই নতুন ধরনের মিউজিক ক্যাম্পেইনের অংশ হতে পেরে আর্টসেল আনন্দিত। আমরা সারা দেশের সঙ্গীতপ্রেমী ও আমাদের ফ্যানদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ীদের সঙ্গে অসাধারণ সময় কাটাতে আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।”

   

About

Popular Links

x