Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে মাহিয়া মাহি

শাকিবের মায়ের চরিত্রে শুটিং শেষ করেছেন মাহি

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:৪০ পিএম

আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার ‘‘সুপারস্টার’’ শাকিব খানের অভিনীত সিনেমা ‘‘রাজকুমার’’। আর এ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার।

প্রতিবেদনে বলা হয়, সিনেমার পক্ষ থেকে বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে। এ নিয়ে মুখ খুলছেন না মাহিও। 

তবে বেশ কিছু সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন, ‘‘রাজকুমার’’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে শুটিং শেষ করেছেন মাহি।

শনিবার ‘‘রাজকুমার’’ সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর পোস্টারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে।

সম্প্রতি সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেন, “আমরা মরুর বুক থেকে রাজকুমার সিনেমার প্রমোশন শুরু করতে চাই। আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ওইদিন বুর্জ খলিফায় ‘রাজকুমার’ এর ট্রেলার উন্মোচনা করা হবে। আমরা সেই চেষ্টায় আছি। এজন্য সব ফর্মালিটি সেরে ফেলছি। দুই একদিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব।” 

শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজকুমার মুক্তি দেওয়া হবে বলেও জানান আরশাদ আদনান। 

‘‘রাজকুমার’’কে আন্তর্জাতিক মানের সিনেমা উল্লেখ করে শাকিব বলেন, “‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে।” 

হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় বাংলাদেশের এক তরুণের মার্কিন দেশে যাত্রার গল্প দেখানো হবে। এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

সম্প্রতি কোর্টনি বাংলাদেশ সফর করে ছবির শুটিং শেষ করেন। সিনেমায় তারিক আনাম খান শাকিবের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

   

About

Popular Links

x