Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাকিব-আদনান-হিমেল ত্রয়ীর তৃতীয় ছবির ঘোষণা

এক ফেসবুক পোস্টে শাকিব খান ও পরিচালক আরশাদ আদনানের সঙ্গে ছবি শেয়ার করে এটির ইঙ্গিত দেন প্রযোজক

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:১৬ পিএম

‘‘প্রিয়তমা’’ সিনেমার সফলতার পর ‘‘রাজকুমার’’ ছবির শুটিং করেছেন পরিচালক হিমেল আশরাফ। দুই সিনেমাই প্রযোজনা করেছিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এবারের ঈদে আসছে ‘রাজকুমার’’। এরমধ্যেই নিজেদের তৃতীয় সিনেমার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।

এক ফেসবুক পোস্টে শাকিব খান ও পরিচালক আরশাদ আদনানের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে, শিগগিরই ইনশাআল্লাহ।’’

সিনেমাটির ব্যাপারে বিস্তারিত না জানালেও পোস্টটির মন্তব্যের ঘর ভরে গেছে শাকিব ভক্তদের শুভেচ্ছা বার্তায়। এই ত্রয়ীকে সবাই জানিয়েছেন, ‘‘শুভকামনা।’’

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘‘রাজকুমার’’। সিনেমাটি তার বিপরীতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে। সিনেমাটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে।

এছাড়া রায়হান রাফির ‘‘তুফান’’ ছবির শুটিংয়ের জন্য চলতি মাসেই চেন্নাই যাওয়ার কথা রয়েছে শাকিবের।

শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়ান ছবি ‘‘দরদ’’ মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

   

About

Popular Links

x