Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুক্তি পেল মিথিলার নতুন সিনেমা ‘ও অভাগী’

ছবিটিতে মিথিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৮:৫৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে রাফিয়াথ রশিদ মিথিলা অভিনীত কলকাতার ছবি ‘‘ও অভাগী’’।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘‘অভাগীর স্বর্গ’’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অণির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এ তারকাকে।

ছবিটিতে মিথিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ১৬ মার্চ ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল। যেখানে ‘‘মাইসেলফ অ্যালেন স্বপন’’ অভিনেত্রীকে সম্পূর্ণ নতুন চরিত্রে দেখা গেছে।

সামাজিক চাপের মধ্যে নিজেকে রক্ষার জন্য একজন নারীর সংগ্রাম তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

ছবিতে মিথিলার ভূমিকার প্রশংসা করে তার স্বামী ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি তার ফেসবুকে লিখেছেন, ‘‘ও অভাগী’ হল শরৎ চন্দ্র ক্লাসিকের একটি সুন্দর ও সংবেদনশীল ব্যাখ্যা। যেখানে রফিয়াথ রশিদ দুর্দান্ত অভিনয় করেছেন।’’

‘‘ও অভাগিনী’’ সিনেমাতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।  

ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন অনির্বাণ চক্রবর্তী।

এছাড়াও এরইমধ্যে মিথিলা শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’’ এর শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘‘জলে জ্বলে তারা’’, ‘‘কাজল রেখা’’ সিনেমা। এছাড়াও আসছে ঈদে মুক্তি পাবে তার ‘‘কাজলরেখা’’ সিনেমা।

   

About

Popular Links

x