Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘পুনর্জন্ম’র নির্বাহী প্রযোজকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনায় ছিলেন মাসুদুল মাহমুদ রুহান

আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:০১ পিএম

আলোচিত নির্মাতা ভিকি জাহেদের তুমুল জনপ্রিয় সিরিজ “পুনর্জন্ম”র নির্বাহী প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) রাতে রাজধানীর পূর্ব রায়েরবাজারের একটি মেস বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক মাস আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় রুহানের। তবে এর আগে থেকেই পূর্ব রায়েরবাজারের একটি মেসে থাকতে শুরু করেন রুহান। তার রুমমেট বুধবার রাত ১১টার দিকে মেসে ফিরে দেখেন ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রুহান। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাসুদুল মাহমুদ রুহানের বাড়ি রংপুরে। প্রযোজনার পাশাপাশি পরিচালনায়ও যুক্ত ছিলেন তিনি। নির্মাণ করেছেন “উস্কানি” নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনার সঙ্গে ছিলেন রুহান। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রশংসিত সিনেমা “রেডরাম”র প্রযোজনা করেছেন তিনি। এছাড়াও “পুনর্জন্ম”, “চম্পা হাউজ”, “শুক্লপক্ষ”, “দ্য সাইলেন্স”, “আরারাত”র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজকও তিনি।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন শিল্পী-কুশলীরা।

   

About

Popular Links

x