চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের প্রায় এক মাস পর সাবেক সাধারণ সম্পাদক নিপুণের হাইকোর্টে রিট করাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত এফডিসি। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে নতুন কমিটি বাতিল চেয়েছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।
যদিও ফল ঘোষণার দিন বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে স্বাগত জানান নিপুণ। কিন্তু হঠাৎ ১৪ মে তিনি নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
এদিকে, ১৬ এপ্রিল নতুন কমিটিকে সংবর্ধনা দিয়েছেন মিশা-ডিপজল সমর্থিত শিল্পীরা। এ সময়ে চলমান অস্থিরতা নিয়ে বক্তব্য দেন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।
নিপুণের রিট নিয়ে ডিপজল বলেন, “তিনি (নিপুণ) তো নিজের বাপকেই অস্বীকার করেন। যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছেন, তাকেই তিনি ভুলে গেছেন, অস্বীকার করছেন। কেস খেলবা আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্র কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকেই কাজ করব। আমরা ঝামেলা চাই না।”
এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি মিশা সওদাগরও। তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, “যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কী? এবার শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক কে? এবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কী? পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাবেন।”



নিপুণ: রিট আরও আগেই করা উচিত ছিল
জায়েদ খান: নিপুণের কারণে শিল্পীদের বদনাম হচ্ছে