Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুবাইয়ের সৈকতে ‘ডিগবাজি’ দিতে গিয়ে চোট পেলেন জায়েদ খান

ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৫:২৫ পিএম

ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামে আসেন এই চিত্রনায়ক। সম্প্রতি ডিগবাজি দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল জায়েদ খান। এরপর থেকে যেখানেই যান ডিগবাজি দিয়ে সেখানকার দর্শকদের বিনোদিত করেন এই নায়ক।

তবে জায়েদ খান ভক্তদের জন্য দুঃসংবাদ। সম্প্রতি ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন এই নায়ক। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। 

পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যাথা পান এবং থমকে যান।

পরে জায়েদ খান বলেন, "এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।"

   

About

Popular Links

x