চলমান কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকালে প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
আর এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন “ভাইরাল ম্যান” হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশি অভিনেতা জায়েদ খান।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসির দল। আর গ্যালারিতে বসে সেই ম্যাচ উপভোগের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান। যেখানে গ্যালারিতে বসা নিজের ছবি সঙ্গে মাঠে মেসির ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে জানিয়েছেন ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেছেন তিনি।
ঢাকাই সিনেমার জায়েদ খান ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত বলে জানা গেছে।। তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল মাঠে মেসিবাহিনির খেলা উপভোগ করবেন।
ফেসবুকে পোস্ট করা ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে তাকে জায়েদকে।



