Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিটিএস সদস্য ভি-এর নতুন রেকর্ড, পেছনে ফেললেন সেলেনা-বিলি আইলিশকে

রোনালদো ও মেসির পরই রয়েছেন এই বিটিএস তারকা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

বিটিএস সদস্য ভি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ছাড়িয়ে গেছেন মার্কিন দুই পপ তারকা সেলেনা গোমেজ ও বিলি আইলিশকে। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষে এখনো সম্পূর্ণভাবে সক্রিয় না হলেও, ইনস্টাগ্রামে প্রভাব বিস্তারে তিনি এই দুই তারকাকে ছাড়িয়ে গেছেন।

বিশ্বব্যাপী ইনফ্লুয়েন্সারদের র‍্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা হাইপঅডিটরের প্রতিবেদন অনুযায়ী, ভি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এ বছরের সেরা মিউজিক ইনফ্লুয়েন্সার। এ তালিকায় তিনিই একমাত্র এশীয় শিল্পী, যিনি শীর্ষস্থান দখল করেছেন।

ভি-এর পর এই তালিকায় রয়েছেন- সেলেনা গোমেজ (দ্বিতীয়), বিলি আইলিশ (তৃতীয়), বিটিএসের জিমিন (চতুর্থ) ও ব্ল্যাকপিঙ্কের লিসা (পঞ্চম)। শুধু গান নয়, ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গেও প্রতিযোগিতায় ভি স্থান করে নিয়েছেন সামগ্রিক ইনফ্লুয়েন্সার তালিকায়।

শীর্ষ এক হাজার ইনফ্লুয়েন্সারের তালিকায় ক্রীড়াঙ্গনের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পরই রয়েছেন তিনি।

ভির গাওয়া ‘‘লাভ উইনস অল’’ গানটির মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন তিনি।

হাইপঅডিটরের তথ্যমতে, ৪ জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে ভির অনুসারী সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ, যার মধ্যে ১ কোটি ২৪ লাখের বেশি ফলোয়ার শুধু যুক্তরাষ্ট্র থেকেই। কোনো কে-পপ তারকার জন্য যা একটি রেকর্ড। সামরিক দায়িত্ব শেষে মাত্র ২৫ দিনে তার ফলোয়ারের সংখ্যা বেড়েছে ১২ লাখ ২০ হাজার। এছাড়াও গত ৬০ দিনে তার ইনস্টাগ্রাম এনগেজমেন্ট রেট ছিল ২০.৬%, যা বিশ্বের যেকোনো তারকার মধ্যে সর্বোচ্চ।

সূত্র: পিঙ্কভিলা

   

About

Popular Links

x