নেশাগ্রস্ত অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে বিটিএস তারকা সুগাকে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) দ্যা ন্যাশনাল পুলিশ এজেন্সির নিয়মিতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ৬ আগস্ট হাননামের নিজ বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেড়িয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। পরে স্কুটার থেকে পড়ে যান তিনি। পরবর্তীতে সুগার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি ০.২২৭% অ্যালকোহল পাওয়া যায়।
দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে কারও রক্তে ০.৮% কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। যার ফলেই ইয়ংসন পুলিশ স্টেশনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সুগার বিরুদ্ধে মামলা হয়েছে।
ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, একটি তদন্তকারী দল সুগাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি দিনক্ষণ নির্ধারণের কাজ করছেন। বিষয়টি সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত করা হবে।
এদিকে বিতর্কিত এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন সুগা। ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন এই গায়ক। তবু তাকে ঘিরে বিতর্ক যেন শেষ হচ্ছে না। তার এমন কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই।
সম্প্রতি কোরিয়ান টিভি চ্যানেল কেবিএস জানিয়েছে, এ চ্যানেলে নিষিদ্ধ হতে পারেন সুগা। পুলিশের তদন্তে দোষী প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে চ্যানেলটি।



