Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

কন্যাসন্তানের মা হলেন দীপিকা

এর আগে দীপিকা ‘কল্কি ২৮৯৮এডি’ তে অন্তঃসত্ত্বা থাকাকালীন শ্যুটিং করেছিলেন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

অবশেষে অপেক্ষার অবসান। কন্যাসন্তানের মা-বাবা  হলেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রনবীর সিং।

রবিবার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দেন  বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

ভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে বা নিজেদেরে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের জন্মের খবর এখনো প্রকাশ করেননি এই দম্পতি।

শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা-রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। তার পরেরদিনই তাদেরকে দেখা যায় মুম্বাইয়ের এক হাসপাতালে।

দীপিকা-রনবীর/কোলাজ

কিছুদিন আগেই নিজের মাতৃত্বকালীন ফোটোশ্যুট করেন দীপিকা। এছাড়াও ভারতের লোকসভা নির্বাচনে ভোটদানের সময় জনসম্মুখে আসেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বার খবরটি জানায় দীপিকা পাডুকোন।

দীপিকা সর্বশেষ কাজ করেছেন “কল্কি ২৮৯৮এডি” তে। অন্তঃস্বত্তাকালীন এই ছবির শ্যুটিং করেন তিনি। তার এ ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

২০১৩ সালে মুক্তি পাওয়া “গোলিয়ো কি রাসলীলা: রামলীলা” ছবিতে কাজ করেন এই দম্পতি। আর সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম পর্ব। এরপর একসঙ্গে কাজ করেন একাধারে বাজিরাও মাস্তানি, পদ্মাবত, ৮৩- তে। এরপর ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে এই দম্পতি বিয়ের পিড়িতে বসেন।

   

About

Popular Links

x