৬ সেপ্টেম্বর প্রকাশিত “নেভা প্লে” শিরোনামে একটি গান শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মার্কিন র্যাপার মেগান দ্য স্টালিয়নের সঙ্গে এ গানে বিটিএস তারকা আরএমকে পাওয়া গেছে।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, “নেভা প্লে” দিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আরএম। বিলবোর্ডের আর অ্যান্ড বি/হিপহপ ডিজিটাল গানের তালিকায় শীর্ষ রয়েছে “নেভা প্লে”।
২০২২ সালেও “ক্লোজার” গান দিয়ে প্রথম কোনো কোরীয় শিল্পী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন আরএম। তিনিই প্রথম কোনো কোরিয়ান শিল্পী, যার গান অ্যান্ড বি/হিপহপ ডিজিটাল তালিকার শীর্ষে উঠেছে।
গান নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন আরএম। তাকে নিয়ে “আরএম: রাইট পিপল, রং পিপল” মুক্তি পাচ্ছে। প্রামাণ্যচিত্রটি ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।



