২০১৩ সালে সঞ্জায় লীলা বানসালির সিনেমা “গলিয়ো কি রাসলীলা: রাম-লীলা”র সেটে শুরু হয় রণবীর ও দীপিকার প্রেম। পরবর্তীতে বানসালির পরিচালনায় ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা “বাজিরাও মাস্তানি” এবং তারপর ২০১৮ সালের “পদ্মাবতে” একসঙ্গে কাজ করেন এই দম্পতি। সে বছরের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন রণবীর-দীপিকা। এর পর দেখতে দেখতে কেটে গেল আরও ৬টি বছর। আজ তাদের ৬ষ্ঠ বিবাহবার্ষিকী। আর বিশেষ এই দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীপিকাকে নিয়ে এক আদুরে বার্তা দিয়েছে রণবীর।
রণবীর সিং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিওসহ কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে দীপিকার হাসোজ্জল কিছু ছবি। আর প্রথম ভিডিওতে দেখা যায় দীপিকা হাসিতে ফেটে পড়ছেন। আর ব্যাকগ্রাউন্ডে একটি গান হচ্ছে “হাসতি রেহে তু হাসতি রেহে” হিন্দি গান যার বাংলা মানে হলো “হাসতে থাকো তুমি”। রণবীরের এমন পোস্ট থেকে বুঝতে বাকি রইল না যে তিনি চান দীপিকা যেন সবসময় এমন হাসিখুশি থাকে।



