দীর্ঘদিন পর শুক্রবার রাতে মঞ্চে ফিরেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা গান গেয়েছিলেনও। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। পড়ে দ্রুত তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সাবিনা ইয়াসমীনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, সাবিনা ইয়াসমিন এখন ভালো আছেন। তবে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না।
এইচএসবিসি আয়োজিত “আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো” অনুষ্ঠানে গান গাওয়ার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।



দীর্ঘদিন পর মঞ্চে ফিরেই অসুস্থ সাবিনা ইয়াসমিন