Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি করছেন প্রিয়াঙ্কা, তবে কি বলিউড ছাড়ছেন তিনি?

প্রিয়াঙ্কা দাবি, বলিউডে এক সময় তিনি রাজনীতির শিকার হয়েছিলেন

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম

মুম্বইয়ে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার জানায়, ৩ মার্চ প্রিয়ঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে ছিল দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ ভারতীয় টাকায় বিক্রি হয়েছে সেগুলো। ২০২৪ সালে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া পুণেতে একটি বাংলো লিজ নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া ২ লক্ষ টাকা।

অন্য দিকে, এর আগেও মুম্বইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দু’টি পেন্টহাউস ছিল প্রিয়ঙ্কার। ২০২৩ সালে ৬ কোটি টাকায় বাড়ি দু’টি বিক্রি করে দেন অভিনেত্রী। তার আগে ২০২১ সালেও ভারসোভার দু’টি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।

এ দিকে মুম্বইয়ে একের পর সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। তাই কি তিনি ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন? ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়ঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে “দ্য স্কাই ইজ পিঙ্ক”-এর পর এখনও পর্যন্ত কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি।

   

About

Popular Links

x