Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার পাইরেসি নিয়ে যে বার্তা দিলেন শাকিব খান

গতকাল ‘বরবাদ’ সিনেমার প্রযোজক-পরিচালক পাইরেসি রোধে শুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১০:০৫ এএম

এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত “বরবাদ” সিনেমাটি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে গতকাল জানা যায়, একটি দল প্রথম দিন থেকেই সিনেমাটির বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটে অবৈধভাবে প্রকাশ করে ফেলছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন। এই পাইরেসি রোধে গতকাল সিনেমাটির প্রযোজক-পরিচালক গুলশান থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছেন। এবার এ বিষয়ে বার্তা দিলেন মেগাস্টার শাকিব খান।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে শাকিব তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দেন।

পাইরেসি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টে তিনি লেখেন, “পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন। আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন, অথবা কর্তৃপক্ষকে জানান। দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন।”

   

About

Popular Links

x