Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চমক নিয়ে ফিরছে স্পাইডার-ম্যান, মুক্তির তারিখ ঘোষণা

সিনেমাটির নামও ঘোষণা করা হয়েছে

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম

বিশ্বজুড়ে স্পাইডার-ম্যানের জনপ্রিয়তা যে কতখানি, তা আর বলা লাগে না। ৮ থেকে ৮০- সবাই যেন এর ভক্ত। এবার ভক্তদের জন্য সুখবর জানালো সনি পিকচার্স। আসছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা। তবে এবার আলাদা মোড়কে নতুন নামে আসছে এই সিনেমা।

পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ইতোমধ্যেই ঘোষণা করেছেন নতুন সিনেমার। টম হল্যান্ড হতে চলেছে এই সিনেমার নায়ক। ‘‘স্পাইডার-ম্যান’’ ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ সিনেমার নতুন নামও চূড়ান্ত করেছে সনি পিকচার্স। ‘‘স্পাইডার-ম্যান’’ এখন ‘‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’’। একইসঙ্গে সিনেমাটি মুক্তির তারিখও ঘোষণা করেছে সংস্থা।

‘‘দ্য হলিউড রিপোর্টার’’ এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সিনেমাকন ফেস্টিভ্যালে স্পাইডার ম্যান-৪-এর ঘোষণা করেছে। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন বলেন, “এই প্রোজেক্টটি নিয়ে তিনি ভীষণ আগ্রহী। ক্রেটন এর আগে ‘দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস’ও পরিচালনা করেছিলেন।”

পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন বলেন, আমি নিজেও স্পাইডার ম্যান চরিত্রটির একজন বড় ভক্ত। স্পাইডার ম্যান ৪-এর নাম ‘‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’’ ঘোষণার পাশাপাশি সিনেমাটি মুক্তির তারিখও ঘোষণা করেছেন। সিনেমাটি আগামী বছর ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অভিনেতা টম হল্যান্ড ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’’ তার জীবনের একটি নতুন অধ্যায়। পরিচালকের কথায়, এই সিনেমাটি আগের সবক’টি সিরিজ়ের থেকে আলাদা। দর্শকদের একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে বলে তিনি আশাবাদী।

   

About

Popular Links

x