Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভিনেতা সিদ্দিককে মারধর করে দেওয়া হলো পুলিশে

সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।

সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

এ সময় মারধরকারী সিদ্দিককে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। তবে তারা কোনো দলের কর্মী কি-না, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে একজনকে ধারাবিবরণীতে বলতে শোনা যায়, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’

উল্লেখ্য, সিদ্দিকুর রহমান সিদ্দিক দেশের টেলিভিশন অঙ্গনে একজন পরিচিত মুখ, যিনি নানা হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। তবে তার বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল সে। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিল সিদ্দিক। কিন্তু একবারও প্রার্থী হতে পারেনি সিদ্দিক।

   

About

Popular Links

x