Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মারা গেছেন অভিনেতা কোটা শ্রীনিবাস

নিজ বাসভবনে তিনি মারা যান

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

তেলেগু অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মাত্র তিন দিন আগেই নিজের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন তিনি।

রবিবার (১৩ জুলাই) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে তিনি মারা যান।

কোটা শ্রীনিবাস চার দশকের বেশি সময় ধরে তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি ভাষায় ৭৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে বলিউডে অভিষেক ঘটে রাম গোপাল ভার্মার “সরকার” ছবিতে “সিলভার মনি” চরিত্রের মাধ্যমে।

এছাড়াও রাজনৈতিক অঙ্গনেও বেশ সক্রিয় ছিলেন তিনি। ১৯৯৯ সালে বিজয়ওয়াড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ২০০৪ পর্যন্ত।

   

About

Popular Links

x