Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে ভর্তি বিজয়

তার নতুন সিনেমার প্রচারের মধ্যেই হঠাৎ এই দুঃসংবাদ এল

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৩:২৬ পিএম

লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা বিজয় দেবারকোন্ডা। ৩১ জুলাই মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘‘কিংডম’’। মুক্তির আগে এসময় ভারতজুড়ে সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেতা; কিন্তু এর মধ্যেই হঠাৎ এল দুঃসংবাদ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দক্ষিণি এই তারকা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই অভিনেতা। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন তিনি।

এসময় বিজয়ের পাশে রয়েছেন তার পরিবারের সদস্যরা। এছাড়াও সিনেমার টিমের পক্ষ থেকেও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

গৌতম তিন্নানুরি পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমার পটভূমি নির্ধারিত হয়েছে স্বাধীনতা-উত্তর শ্রীলঙ্কার সিংহলি-তামিল সংঘাতকে কেন্দ্র করে। শরণার্থী-সংকটকে ঘিরেই গড়ে ওঠেছে এই সিনেমার কাহিনি। সিনেমাটি ৩০ মে মুক্তির কথা থাকলেও একাধিক কারণে তা পিছিয়ে ৪ জুলাই এবং সর্বশেষ ৩১ জুলাই নির্ধারিত করা হয়।

সিনেমা মুক্তি পেছানোর বড় একটি কারণ ছিল ভারত-পাকিস্তান সীমান্তে বেড়ে যাওয়া উত্তেজনা, বিশেষ করে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই সিনেমার নির্মাতারা নতুন করে ভাবতে বাধ্য হন সিনেমা মুক্তির কৌশল নিয়ে। তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও ‘‘কিংডম’’ ঘিরে দর্শকের আগ্রহে একটুও ভাটা পড়েনি। সিনেমায় বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ভাগ্যশ্রী ও সত্যদেব।

   

About

Popular Links

x