Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গলায় মাছের কাঁটা আটকালে যা করবেন

হাতের কাছে ভাত না থাকলে মাছের কাঁটার ঝামেলা এড়ানোর সহজ উপায়

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:৩৬ পিএম

ইলিশ, চিতল বা কই মাছ-যে মাছেই হোক, গলায় কাঁটা আটকালে ঝামেলার শেষ নেই। যতই সাবধানে খান না কেন, তাড়াহুড়ো বা অসতর্কতায় এই ঘটনা ঘটতেই পারে। সাধারণত অনেকে শুকনো ভাত চটকে দলা পাকিয়ে গিলে ফেলেন, এতে কাঁটা নেমে যায়। কিন্তু সমস্যা হয় যখন হাতের কাছে ভাতই থাকে না। তখন কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, ভাত না থাকলেও কিছু ঘরোয়া উপায়ে সহজেই মাছের কাটা নামানো যায়-

  • পাকা কলা: একটি পাকা কলা নিয়ে ভালো করে চিবিয়ে নরম করে নিন, তারপর একবারে গিলে ফেলুন। কলার নরম ও আঠালো ভাব কাঁটাকে গলার নিচে নামিয়ে দিতে সাহায্য করে।
  • মার্শমেলো: শুনতে অদ্ভুত লাগলেও কার্যকর। একটি বড় মার্শমেলো মুখে কিছুক্ষণ রেখে লালায় নরম করুন, তারপর একবারে গিলে ফেলুন। এর চটচটে চিনি কাঁটাকে আটকে নিয়ে পেটে পৌঁছে দেবে।
  • ভিনেগার: এক গ্লাস পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে চুমুক দিয়ে পান করুন। ভিনিগারের অম্লভাব কাঁটাকে নরম করে এবং গলার নিচে নামতে সাহায্য করে।

তবে এসব উপায়ে কাজ না হলে বা গলায় ব্যথা ও অস্বস্তি বাড়লে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণ নেওয়া উচিত। কারণ, অবহেলা করলে সংক্রমণ বা আঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। মাছ খাওয়ার আনন্দ থাক, কিন্তু কাঁটার কষ্ট যেন না থাকে!

   

About

Popular Links

x