সপ্তাহান্তের ছুটিতে অনেকেই গাড়ি নিয়ে বেড়াতে বের হন। কিন্তু গাড়িতে উঠলেই যদি বমি পেয়ে যায়, আনন্দযাত্রা একেবারে মাটি হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যাকে "মোশন সিকনেস" বলা হয়, যা মূলত যাত্রাকালে মস্তিষ্কে প্রাপ্ত ভিজ্যুয়াল ও শারীরিক সংকেতের অমিল থেকে ঘটে। ওষুধ একটি সমাধান হলেও, কিছু সহজ উপায় মেনে চললেই পাওয়া যায় স্বস্তি।
১) খাবারে সচেতনতা:
যাত্রার আগে ভরপেট খাবেন না। হালকা, সহজপাচ্য খাবার খান। তবে একেবারে খালি পেটেও রওনা দেওয়া উচিত নয়। প্রয়োজনে বমি প্রতিরোধের ওষুধ সঙ্গে রাখুন।
২) শরীর হাইড্রেটেড রাখুন:
যাত্রার আগে পর্যাপ্ত জল পান করুন, তবে গাড়িতে ওঠার পর বমি বমি লাগলে সঙ্গে সঙ্গে জল খাবেন না। এতে সমস্যা বাড়তে পারে। মদ্যপান ও ভারী পানীয় এড়িয়ে চলুন।
৩) মনোযোগ সরানো:
গাড়িতে উঠেই হালকা গান শুনুন বা ঘুমিয়ে পড়ুন। গভীর শ্বাস নিন, চোখ বন্ধ রাখুন। অল্প সময়ের জন্য শ্বাস ধরে রাখাও কাজে দিতে পারে।
৪) প্রাকৃতিক প্রতিকার:
এলাচের বীজ, মৌরি বা চুইংগাম মুখে রাখুন। এক কাপ জলে আধ চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নেওয়া পানীয় চুমুক দিয়ে খেতে পারেন।
৫) বাতাস চলাচল নিশ্চিত করুন:
বদ্ধ এসির বদলে বাইরের খোলা হাওয়ায় ভ্রমণ করুন। জানালা খানিকটা খোলা রাখলে অনেকেরই অস্বস্তি কমে।
ভ্রমণের আনন্দ ধরে রাখতে এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চলুন। আর "মোশন সিকনেস"-এর ভয়কে পিছনে ফেলে উপভোগ করুন যাত্রাপথের প্রতিটি মুহূর্ত।



‘বমি করে’ ছিনতাই, ভাগ পায় বাসের চালক-হেলপার
গাড়িতে চড়লেই বমি পায়? জেনে নিন করণীয়