Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজকের দিনে তাজমহল বানাতে কত খরচ হতো!

২০১৭ সালে এবিসি অস্ট্রেলিয়া প্রকাশ করে, তাজমহলের কেবল ওপরের গম্বুজের ময়লা পরিষ্কার করতেই লাগবে ৫০,০০০ ডলার!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ পিএম

তাজমহলের আলাদা করে কোন বিশেষণ দেবার দরকার পরে কি? ইউনেস্কোর মতে ভারতে মুসলিমদের শিল্পের এক অন্যতম মূল্যবান রত্ন এবং সকলের নিকট প্রশংসিত বিশ্ব ঐতিহ্যের শ্রেষ্ঠ একটি নিদর্শন হল তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রীর উদ্দেশ্যে প্রাসাদের মত করে সাদা মার্বেল পাথর দিয়ে ১৬৩১ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত এটি নির্মাণ করেন। 

তবে এই সুন্দর নিদর্শন এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। মশা ও এই জাতীয় ছোট কীটপতঙ্গ এখানে প্রজননের জন্য এসে বর্জ্য ফেলে যায়। এই বর্জ্যের ফলে সাদা পাথরে সবুজ ও কালো দাগ বসে যাচ্ছে। আবার পরিবেশ দূষণের ফলেও মার্বেলের রঙ অনেকটাই হলুদাভ হয়ে গেছে আর জৌলুস কমিয়ে ফেলেছে। 

এই স্থাপনা পরিষ্কার করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কথা হল এত বড় স্থাপনা পরিষ্কার করা মুখের কথা নয়। বেশ খরচসাপেক্ষ। ২০১৪ সালে প্রায় ২৪ জন বিশেষজ্ঞ ২৪ হাজার ডলার খরচ করে ছয় মাস ধরে পাথরের হলদে ভাব দূর করতে চেষ্টা করে।

২০১৭ সালে এবিসি অস্ট্রেলিয়া প্রকাশ করে, তাজমহলের ওপরের গম্বুজের ময়লা পরিষ্কার করতেই লাগবে ৫০,০০০ ডলার! ভারতীয় আদালত এখানকার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কীটপতঙ্গ দ্বারা যেন আর ক্ষতিগ্রস্ত না হয় তা খেয়াল রাখতে। এখন ধরুন তাজমহলের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে গেল এবং একে আবার তৈরি করতে হবে। বলুন তো আধুনিক তাজমহল বানাতে কত খরচ পড়তে পারে? 

আচ্ছা এরকম একটি প্রাচীন স্থাপনা পুনরায় বানাতে গেলে প্রথমেই কি এই প্রশ্ন আসবে না কারা বানাবে এই তাজমহল? এবং শ্রমিকদের আইন এইক্ষেত্রে কেমন হবে? ১৯৩০ ও ৪০ এর দিকে শ্রমিকদের বেতন ও সুবিধা নিয়ে যে আইন ছিল ২০১৯ সালে ভারত সরকার তা বাতিল করেছে। এরপর কী ধরনের কাঁচামাল লাগবে এবং তার খরচ কত লাগবে? এইক্ষেত্রে দুইটি ধারণা পাওয়া গেছে।

বিগ রেন্টস এর মতে প্রধান সমাধিক্ষেত্র, আশে-পাশের বাগান এবং অন্যান্য কাজে খরচ প্রায় ১১০.৫ মিলিয়ন ডলার ছুঁয়ে যাবে। 

অন্যদিকে, ফেডারেশন অব মাস্টার বিল্ডারস এর মতে খরচ হবে ১১৮ মিলিয়ন ডলার। 

   

About

Popular Links

x