Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঠে নামছে ব্রাজিল-স্কটল্যান্ড 

সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্সে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:১২ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়েই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচটি দেখাবে বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। 

বিশ্বকাপে সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্সে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছিল ব্রাজিল। 

কার্লোস সিজার সাম্পাইও ও টমি বয়েডের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল সেলেসাও দল। আর শেষ দিকে স্কটল্যান্ডের হয়ে এক গোল শোধ করেছিলেন জন কলিন্স। 

প্রশ্ন এখন একটাই- ২৮ বছর পর সেই স্মৃতি বদলে দিয়ে কি ইতিহাস গড়তে পারবে স্কটল্যান্ড, নাকি ব্রাজিল দেখাবে তাদের ঐতিহাসিক খেলা? এসব প্রশ্ন এখন নেটিজেনদের মধ্যে। 

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ গ্রুপ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্কটিশরা। তবে 

৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শক্ত অবস্থান নিয়ে স্কটল্যান্ড নামছে মাঠে। যদিও স্কটল্যান্ডের জয় পাওয়া মোটেও সহজ হবে না। 

   

About

Popular Links

x