Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্দান্ত প্রত্যাবর্তনে নকআউটে মরক্কো

৩ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের  সম্ভাবনা এখনো টিকে আছে

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:৫২ এএম

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো। দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে ৪–২ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই হাইতির পাল্টা আক্রমণভিত্তিক ফুটবলের সামনে কিছুটা চাপে ছিল মরক্কো। ১০ মিনিটে ড্যুভার্নের পাস থেকে লেনি জোসেফের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় হাইতি।

তবে ৩৯ মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে মরক্কো। কিন্তু বিরতির আগে আবারও এগিয়ে যায় হাইতি। ৪৩ মিনিটে ইসিদর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক দূরপাল্লার ভলিতে বল জালে পাঠান।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইসমাইল সাইবারির গোলে আবারও সমতায় ফেরে মরক্কো। ২–২ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মরক্কো। ম্যাচের ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমির শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে প্রথমবারের মতো লিড নেয় আফ্রিকার দলটি।

এরপর ৮৯ মিনিটে রাহিমির অ্যাসিস্ট থেকে আরেক বদলি খেলোয়াড় ইয়াসিন ফাঁকা জালে বল পাঠিয়ে মরক্কোর জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে জায়গা করে নিয়েছে মরক্কো। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

অন্যদিকে, ৩ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে। ০ পয়েন্ট নিয়ে আগেই বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

   

About

Popular Links

x