Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

সন্তান পড়া মনে রাখতে পারছে না, মেনে চলুন কিছু কৌশল

পাঠ্য বিষয়টিকে আকর্ষণীয় করে উপস্থাপনের মধ্যেই লুকিয়ে আছে তা মনে রাখার কৌশল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৪ পিএম

সন্তানদের বিভিন্ন বিষয় নিয়ে বাবা-মায়ের চিন্তার অন্ত নেই। এসব চিন্তার মধ্যে অন্যতম সন্তানের পড়াশোনা বিষয়ক।

অনেক ক্ষেত্রে দেখা যায়, সন্তানকে বাসায় ঠিকঠাক পড়ালেও কিছুক্ষণ পরেই আর মনে থাকছে না। কিংবা পরীক্ষার খাতায়ও মনে করে সবটা লিখে আসতে পারছে না। কীভাবে সন্তান পড়া মনে রাখবে, বছরের শুরুতে সে চিন্তা যেন অভিভাবকদের একটু বেশিই জেঁকে বসে।

বিশেষজ্ঞেরা বলছেন, পাঠ্য বিষয়টিকে আকর্ষণীয় করে উপস্থাপনের মধ্যেই লুকিয়ে আছে তা মনে রাখার কৌশল। আপনার শিশুকে নিয়েও যদি একই সমস্যা হয়, তাহলে কিছু বিষয় মেনে চললেই ভালো ফল পেতে পারেন।

ছবির সাহায্য নিন

বিশেষজ্ঞদের মতে, ছবি দেখে পড়া মনে রাখা বেশ সহজ । পড়ার বিষয়টি ছবি এঁকে বাচ্চাকে বুঝিয়ে দিলে সেটি তার স্মৃতিতে বেশি স্থায়ী হয়। এক্ষেত্রে কোনে  ভিজ্যুয়াল গেম কিংবা রংচঙে প্লেকার্ডের সাহায্যও নিতে পারেন।

বাচ্চার কাছে নিজে পড়ুন

বাচ্চাকে বলুন সেযা যা পড়েছে, তা আপনাকে পড়াতে। বাচ্চা যদি তার পড়া আপনাকে বোঝাতে শুরু করে, তা হলে বিষয়গুলো ওর মাথাতেও গেঁথে যাবে।

গল্প বলুন

গল্পের মাধ্যমে পড়ার বিষয়গুলো বাচ্চাকে বুঝিয়ে দিন। প্রতিটি পাঠ্য বিষয়ের সঙ্গে যদি একটা করে গল্প যোগ করতে পারেন, তাহলে বাচ্চা গল্পের মাধ্যমেই পড়া মনে রাখবে।

রঙের সাহায্য নিন

পড়ার বিষয়গুলোতে নানা রঙের ব্যবহার বাচ্চাকে পড়া মনে রাখতে সাহায্য করে। এক একটা বিষয় এক এক রঙে দাগিয়ে দিন। বাচ্চা ওই রংগুলো দিয়ে পড়া মনে রাখবে।

একটানা পড়াবেন না

একটানা বেশিক্ষণ পড়ালে বাচ্চা কিছুই মনে রাখতে পারবে না। পড়ার সময়টা ছোট ছোট ভাগে ভেঙে নিন, অল্প অল্প করে পড়ান। কাজটা সময়সাপেক্ষ, কিন্তু বাচ্চার এতে পড়া বুঝতে ও মনে রাখতে সুবিধা হবে।

   

About

Popular Links

x