সঠিক উপায়ে ডায়েট করলে শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝরে যাওয়ার পাশাপাশি আমাদের চুল ও ত্বক ভালো থাকবে
পিক্সাবে
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ০২:৪৭ পিএমআপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:৪৮ পিএম
ওজন কমাতে গিয়ে আমরা অনেক সময় এমন সব খাবার বাদ দিয়ে দেই যেগুলো আমাদের চুল এবং ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ফলে শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরলেও আমাদের চুল ও ত্বক নিষ্প্রাণ হয়ে যায়।
কিন্তু, সঠিক উপায়ে ডায়েট করলে শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝরে যাওয়ার পাশাপাশি আমাদের চুল ও ত্বক ভালো থাকবে। কিন্তু কেউ অতিরিক্ত ডায়েট করে একদম কম ক্যালোরিযুক্ত খাবার খেয়ে থাকলে, সে তার চুল আর ত্বকের সৌন্দর্য হারাবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কিছু খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের পরিবর্তন আনতে হবে।
- প্রতিদিন শাক-সবজি বা ফল খাবারের তালিকায় রাখতেই হবে। সেই সঙ্গে সঠিক পরিমাণে পানি খেতে হবে।
- প্রতিদিন শসা, গাজর, বিট, কাঁচা মরিচ, লেবু, টমেটো দিয়ে জুস তৈরি করে খান। এ সবজির জুসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন যা ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায়।
- নারকেল তেল, বাদাম এবং বীজ খান। এগুলোও ত্বক এবং চুল ভালো রাখতে সহায়তা করে।
ওজন কমাতে গিয়ে কী চুল ও ত্বকের ক্ষতি করছেন?

বিষয়: