প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪০ পিএমআপডেট : ০৯ মার্চ ২০২২, ০৩:৫৫ পিএম
শীতের ত্বক মানেই শুষ্কতা৷ বাকি বছর যাদের ত্বক চিপচিপে, চটচটে, তাদেরও ঈষৎ টান লাগে শীতের রুক্ষতায়৷ বাতাসে শুকনো টান এ সময় হাইড্রেটেড স্কিনকে শুকনো করে তোলে৷ তাই একটু বেশি যত্ন নিতেই হবে৷ আর যাদের ত্বক শুকনো, তাদের শীতকালে ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যায়৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে তারা কিছুটা সময় রাখুন রূপটানের জন্য৷ ক্লেঞ্জিং, টোনিং, ময়েশ্চরাইজিংয়ের পাশাপাশি এটুকু বাড়তি যত্ন আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে (care for dry skin)৷
রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সব মেকআপ তুলে ফেলুন৷ নয়তো ত্বকে প্রসাধনীর স্পর্শ থাকলে স্কিনপোরসের মুখ বন্ধ হয়ে যায়৷ মেক আপ তোলার জন্য ময়শ্চারাইজিং মাইসেলার ওয়াটার ব্যবহার করুন৷ পরিবর্তে ব্যবহার করতে পারেন পুষ্টিকর কোনও ক্লেঞ্জিং বাম৷ ত্বকের উপর এর আলতো পরশ মুছে ফেলুন ওয়াইপ দিয়ে৷
আপনার ত্বক যদি খুব শুকনো হয়, তাহলে ফোম বা জেল ক্লেঞ্জারের বদলে নিন ক্রিম বেসড ক্লেঞ্জার৷
ক্রিম এবং সিরাম ব্যবহারের মাঝে ভারী ময়েশ্চারাইজার ত্বকে মাখুন৷ এর ফলে আপনার ত্বকে উপযুক্ত ময়শ্চার পৌঁছয়৷ ত্বক হাইড্রেটেড থাকে৷
হাইড্রেটিং সিরাম দেওয়ার পর ত্বকে দিন ভেষজ কোনও তেল৷ এর ফলে আপনার ত্বকের আর্দ্রতা বন্দি থাকবে, হারিয়ে যাবে না৷
ত্বক যদি খুব শুষ্ক হয় তবে অবশ্যই ব্যবহার করুন ভারী ক্রিম বা ময়েশ্চারাইজার৷ এর ফর্মুলা রাতভর আপনার ত্বকে তৈলাক্তভাব ধরে রাখবে৷
অনেক সময় রাতে ঘুম ভেঙে গেলে ত্বকের শুকনো, টানটান ভাব অনুভূত হয়৷ সে সময় কিছুটা জলপানের পর ময়েশ্চারাইজার মেখে নিন৷ বিছানার কাছেই রাখুন ফেস মিস্ট৷ ত্বকের উপর প্রয়োজনমতো স্প্রে করে নিন৷ সকালে ঘুম ভাঙলে ত্বকের শুকনো ভাব আর অনুভূত হবে না৷ তার বদলে ত্বক থাকবে সতেজ ও আর্দ্র৷
রাতে একটুখানি যত্ন, শীতেও ধরে রাখবে ঝলমলে ত্বক
রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সব মেকআপ তুলে ফেলুন, নয়তো ত্বকে প্রসাধনীর স্পর্শ থাকলে স্কিনপোরসের মুখ বন্ধ হয়ে যায়
শীতের ত্বক মানেই শুষ্কতা৷ বাকি বছর যাদের ত্বক চিপচিপে, চটচটে, তাদেরও ঈষৎ টান লাগে শীতের রুক্ষতায়৷ বাতাসে শুকনো টান এ সময় হাইড্রেটেড স্কিনকে শুকনো করে তোলে৷ তাই একটু বেশি যত্ন নিতেই হবে৷ আর যাদের ত্বক শুকনো, তাদের শীতকালে ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যায়৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে তারা কিছুটা সময় রাখুন রূপটানের জন্য৷ ক্লেঞ্জিং, টোনিং, ময়েশ্চরাইজিংয়ের পাশাপাশি এটুকু বাড়তি যত্ন আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে (care for dry skin)৷
রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সব মেকআপ তুলে ফেলুন৷ নয়তো ত্বকে প্রসাধনীর স্পর্শ থাকলে স্কিনপোরসের মুখ বন্ধ হয়ে যায়৷ মেক আপ তোলার জন্য ময়শ্চারাইজিং মাইসেলার ওয়াটার ব্যবহার করুন৷ পরিবর্তে ব্যবহার করতে পারেন পুষ্টিকর কোনও ক্লেঞ্জিং বাম৷ ত্বকের উপর এর আলতো পরশ মুছে ফেলুন ওয়াইপ দিয়ে৷
আপনার ত্বক যদি খুব শুকনো হয়, তাহলে ফোম বা জেল ক্লেঞ্জারের বদলে নিন ক্রিম বেসড ক্লেঞ্জার৷
ক্রিম এবং সিরাম ব্যবহারের মাঝে ভারী ময়েশ্চারাইজার ত্বকে মাখুন৷ এর ফলে আপনার ত্বকে উপযুক্ত ময়শ্চার পৌঁছয়৷ ত্বক হাইড্রেটেড থাকে৷
হাইড্রেটিং সিরাম দেওয়ার পর ত্বকে দিন ভেষজ কোনও তেল৷ এর ফলে আপনার ত্বকের আর্দ্রতা বন্দি থাকবে, হারিয়ে যাবে না৷
ত্বক যদি খুব শুষ্ক হয় তবে অবশ্যই ব্যবহার করুন ভারী ক্রিম বা ময়েশ্চারাইজার৷ এর ফর্মুলা রাতভর আপনার ত্বকে তৈলাক্তভাব ধরে রাখবে৷
অনেক সময় রাতে ঘুম ভেঙে গেলে ত্বকের শুকনো, টানটান ভাব অনুভূত হয়৷ সে সময় কিছুটা জলপানের পর ময়েশ্চারাইজার মেখে নিন৷ বিছানার কাছেই রাখুন ফেস মিস্ট৷ ত্বকের উপর প্রয়োজনমতো স্প্রে করে নিন৷ সকালে ঘুম ভাঙলে ত্বকের শুকনো ভাব আর অনুভূত হবে না৷ তার বদলে ত্বক থাকবে সতেজ ও আর্দ্র৷
তথ্যসূত্র: নিউজ১৮
বিষয়: