একজন আদর্শ পুরুষ কেমন হবে তার বৈশিষ্ট্য ব্যক্তিভেদে পরিবর্তন হয়। পৃথক পৃথক মানুষের কাছে এর চাহিদা বা বৈশিষ্ট্য ভিন্ন হয়। সম্প্রতি এক জরিপে প্রকাশিত হয়েছে যে প্রতি এক হাজার নারীর চোখে জীবনসঙ্গীর কোন দিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীরা সাধারণত তারা যা করতে পছন্দ করেন হুবহু সেরকম কিছু বৈশিষ্ট্যই তাদের জীবনসঙ্গীর ভেতর খুঁজে বেড়ান। বেশিরভাগ নারীই পুরুষের আচরণগত দিকটাকে বেশি গুরুত্ব দেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটনের ‘‘অপিনিয়ন রিসার্চ করপোরেশন’’ একটি জরিপ করেছে। জরিপে দেখা যায়, আদর্শ পুরুষের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন এসব নারীরা। সেখানে ওঠে এসেছে পুরুষের নানা মানসিক ও আচরণগত দিক যা একজন পুরুষকে আদর্শ মানুষ হিসেবে নির্ধারণ করে।
চলুন জেনে নেওয়া যাক একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে।
নৈতিকতা, বিশ্বস্ত, দয়াবান ও ধৈর্যশীল
এগুলোই একজন পুরুষ তথা একজন মানুষের সেরা গুণ। একজন আদর্শ পুরুষ সর্বদায় নারীদের সম্মান করেন এবং জীবনসঙ্গীর জন্য ইমোশনালি অ্যাভেইলেবল থাকেন। তার প্রতিটি কাজে নৈতিকতার প্রতিফলন দেখা যায়। এছাড়াও নারীরা সবসময় পুরুষের সেন্স অব হিউমার বা রসবোধ আর বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
প্রাধান্য দেওয়া
সবকিছু উর্ধ্বে পরিবারকে প্রাধান্য দেওয়া একজন আদর্শ পুরুষের অন্যতম বৈশিষ্ট্য। তারা পরিবার, বন্ধুবান্ধব, স্ত্রী-সন্তানদের সঙ্গে বেশি করে সময় কাটান। এছাড়াও একজন আদর্শ পুরুষ অবশ্যই তার কাজে পরিশ্রমী। ঘরের কাজেও স্ত্রীরকে সাহায্য করেন। সঙ্গীর কথা মন দিয়ে শোনেন।
রাগ ও আবেগ নিয়ন্ত্রণ
একজন আদর্শ পুরুষের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাগ নিয়ন্ত্রণ করতে পারা। নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ রাখা, আবেগীয় ভারসাম্য বজায় রাখা। যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে তা উত্তরোণের উপায় বের করা।
নিজের কাজ নিজে করা
নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে আত্মিক প্রশান্তি পাওয়া যায়। অনেক সময় অন্যকে দিয়ে কাজ করালে তা ঠিক নাও হতে পারে বা সঙ্গী যদি কোনো কারণে কাজ করতে অপরাগ হন তাহলে তার ওপর তা না চাপিয়ে দেওয়া। নিজের বিছানা নিজেই গোছানো।
পারিবারিক কাজে সাহায্য করা
প্রতিদিন কিছুটা সময় রান্নাঘরে কাটানো ভালো। এর মানে নিজের চা বা কফি নিজেই বানিয়ে খাওয়া অথবা ব্রেকফাস্ট বানাতে পারদর্শী অথবা স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলে তাকে সেখানেই সঙ্গ দেওয়া। ছুটির দিনগুলোতে সঙ্গীকে সাহায্য করা। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাসা, অফিসের ডেস্ক গুছিয়ে রাখা।



দীর্ঘদিনের অব্যবহৃত সোয়েটার, জ্যাকেট পরিষ্কার করবেন যেভাবে
টাকা ধার নিয়ে ফেরত না দিলে যা করবেন