Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

জেনজিদের পছন্দের শীর্ষে ‘হট টেক ডেটিং’ 

জেনজি প্রজন্মের মধ্যে ‘পারফেক্ট ইমেজ’ দেখানোর প্রবণতা অনেকটাই কম

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৩০ পিএম

ডেটিংয়ের জগতে খুবই চতুর ও সাহসীকতার পরিচয় দিচ্ছে জেনজিরা। প্রেম বা নতুন সম্পর্ক তৈরির শুরুতে তারা নতুন এক প্রবণতাকে কাজা লাগাচ্ছে, যার নাম- ‘হট-টেক ডেটিং’। জেনজি প্রজন্ম সম্পর্কের শুরুতেই হালকা কথাবার্তা, পছন্দ-অপছন্দ কিংবা শখ নিয়ে আলাপ না করে, সরাসরি ঢুকে পড়ছেন- গভীর, ব্যক্তিগত এবং নানারকম সংবেদনশীল বিষয়ের আলোচনায়।  

প্রথম ডেটেই কেউ বলছেন, ‘আমি কমিটমেন্টে ভয় পাই’, কেউ জানাচ্ছেন ‘আগের সম্পর্কের ট্রমা বয়ে বেড়াচ্ছি’ আবার কেউ স্পষ্ট করে দিচ্ছেন- ‘প্রেমে বিশ্বাসঘাতকতা তারা কোনোভাবেই মেনে নেবেন না’। এই খোলামেলা স্বীকারোক্তিই মূলত ‘হট-টেক ডেটিং’-এর কেন্দ্রবিন্দু। ভবিষ্যৎ সম্পর্ক শুরুতেই একটা স্পষ্ট ধারণা পেতে চান দু’জন মানুষ। 

এই প্রবণতার কারণ-
যান্তিক জীবনযাত্রা ও আধুনিক বিশ্ব মানুষকে এতটাই ব্যস্ত করে তুলছে যার কারণে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার সুযোগ অনেকের কাছেই বিলাসিতা হয়ে উঠেছে। এই কারণে প্রেম-ভালোবাসার শুরুতেই মানুষ জানতে চান- এই সম্পর্কের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি না। অথচ, একটা সময় ছিল- যেখানে মাসের পর মাস সময় দিয়ে শেষে বুঝতে হতো প্রেম কতোটা এগোচ্ছে, দুজনের চিন্তাভাবনা কতটা মিলছে। এখন অনেকে সেই সময়টুকু বাঁচাতে চান। নাগরিক জীবনের ব্যসস্তার প্রভাবও এর জন্য দায়ী।  

খোলামেলা চিন্তা-ভাবনায় আগ্রহী জেনজিরা 
নতুন এই জেনজি প্রজন্মের মধ্যে ‘পারফেক্ট ইমেজ’ দেখানোর প্রবণতা অনেকটাই কম। তারা পূর্ব সময়ের মানুষদের মতো নিখুঁত হওয়ার ভান করতে চায় না; বরং বাস্তব, খোলামেলা এবং সৎ সম্পর্কই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে, গবেষকদের মতে, এই সততা যেমন দ্রুত বোঝাপড়া তৈরি করে, তেমনি বারবার ভুল সম্পর্কে জড়িয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকিও বাড়িয়ে তুলে। 
এটি শুধু তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন সম্পর্কের অভিজ্ঞতা থাকা, বিশেষ করে মধ্য বয়সী (৩৫-৪৫) অনেক মানুষ নতুন সম্পর্কে যাওয়ার আগে শুরুতেই স্পষ্ট হতে চান। তাদের কাছ থেকেই এই ধারা আস্তে আস্তে জনপ্রিয়তা পেতে শুরু কওে তরুণ-কিশোরদের মাঝে। যা বর্তমানে জেন-জি প্রজন্ম সাদরে গ্রহণ করেছে।  

তবে, সবকিছুর মতো এই পদ্ধতিরও কিছু সুবিধা ও ঝুঁকি আছে। প্রথম দেখাতেই গভীর বা স্পর্শকাতর আলোচনা সবাই সহজভাবে নিতে পারেন না। সিদ্ধান্ত গ্রহণের সময় মেয়েদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় মতবিরোধ তৈরি হতে পারে, যা তর্কে গড়াতে পারে ফলে সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার উদাহরণও আছে। 

সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ডেটিং করতে গেলে কিছু প্রাথমিক বিষয় মাথায় রাখা জরুরি। যেমন- আগে থেকেই নিজেদের মধ্যে বোঝাপড়া থাকা, যে কোন বিষয় নিয়ে কথা বলার আগে ভবিষ্যৎ চিন্তা-ভাবনা করা, নিজের মতামত সম্মান বজায় রেখে প্রকাশ করা, অপর পক্ষের দৃষ্টিভঙ্গি শোনার মানসিকতা রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ডেটিং করতে গিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয়। 

‘হট-টেক ডেটিং’ আসলে সময় বাঁচিয়ে সত্যিকারের বোঝাপড়ার আধুনিক প্রক্রিয়া। এটি একদিকে যেমন সাহসী ও সৎ হওয়ার মনোভাব বাড়িয়ে তুলে, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া নানামুখি সংকটের জন্ম দেয়। 

   

About

Popular Links

x