Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইফোন ব্যবহারকারী ‘সাংবাদিক, রাজনৈতিক নেতাদের’ সতর্ক করলো অ্যাপল

আইফোনে থাকা সব সফটওয়্যার নিয়মিত হালনাগাদের পরামর্শ দিয়েছে অ্যাপল

আপডেট : ০২ মে ২০২৫, ০৮:৫৭ পিএম

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল বিশ্বের প্রায় ১০০টি দেশের ‍আইফোন ব্যবহারকারীদের স্পাইওয়্যার হামলার বিষয়ে সতর্ক করেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, “মার্সেনারি” নামের এই স্পাইওয়্যার হামলা নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হতে পারে।

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, “মার্সেনারি” নামের এই স্পাইওয়্যার ফোনের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। এ কারণে সব আইফোন ব্যবহারকারীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অ্যাপল।

অ্যাপলের তথ্যমতে, অনেক আইফোন ব্যবহারকারী ব্যক্তিগত বা পেশাগত পরিচয়ের কারণে এই স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। এই তালিকায় থাকতে পারেন সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরা।

অ্যাপলের মতে, “মার্সেনারি” স্পাইওয়্যার হামলার সময়কাল সীমিত হলেও এর প্রভাব হতে পারে ভয়াবহ।

এই হামলা থেকে রক্ষা পেতে আইফোনে থাকা সব সফটওয়্যার নিয়মিত হালনাগাদের পরামর্শ দিয়েছে অ্যাপল। এছাড়াও আইফোনে শক্তিশালী পাসকোড, অ্যাপল আইডিতে টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালুসহ অপরিচিত ব্যক্তিদের পাঠানো কোনো লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

   

About

Popular Links

x