Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুগল ক্রোমের নতুন ফিচার, বিপাকে ব্যবহারকারীরা

ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় ক্রোম ব্রাউজার

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় ক্রোম ব্রাউজার। ব্যবহারকারীদের সবারের ওপরের তালিকায় থাকে এটি। তবে বেশ কিছুদিন ধরেই এর নিরাপত্তাজনিত সমস্যা ও ত্রুটি নিয়ে বেশ বিপাকে রয়েছে গুগল।

নতুন সংস্করণ প্রকাশ করার কিছুদিনের মাঝেই পুনরায় সমস্যা দেখা দেয়। কিছুদিন আগে নিরাপত্তা ও কারিগরি ত্রুটি সমাধান করে নতুন সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে ব্যবহারকারীদের অভিযোগ নতুন এ সংস্করণ হালনাগাদ করার পর ওয়েবসাইটে টেক্সট হাইলাইটস সুবিধা কাজ করছে না।

জানা গেছে, ক্রোম ব্রাউজারের টেক্সট সিলেকশন স্টাইল পরিবর্তনের জন্য এ সমস্যা দেখা দিয়েছে। ওপেন সোর্সভিত্তিক সিএসএস ফ্রেমওয়ার্ক টেইলওয়াইন্ড সিএসএসের সঙ্গে অসামঞ্জস্যতা তৈরি হওয়ায় বিভিন্ন ওয়েবসাইটে টেক্সট হাইলাইটস সুবিধা কাজ করছে না বলে জানিয়েছে সিএসএসের প্রতিষ্ঠাতা অ্যাডাম ওয়াথান।

সূত্র: দ্যা ভার্জ

   

About

Popular Links

x