Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভূমিকম্পের তথ্য জানাবে যে ৫ অ্যাপ

অ্যাপগুলোর সাহায্যে যে কোনো স্থানের ভূমিকম্প সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব 

 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

সোমবার (২২ জুন) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন দেশে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এমন পরিস্থিতিতে ভূমিকম্প সম্পর্কে সতর্ক থাকা এবং নিজের এলাকা ও সারা বিশ্বের ভূমিকম্প সংক্রান্ত তথ্য ও খোঁজখবর রাখাটাও বেশ জরুরি। 

তবে, আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ধরনের প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভূমিকম্প ট্র্যাক করার ব্যবস্থা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু অ্যাপ রয়েছে, যেখানে বিশ্বের যে কোনো স্থানের ভূমিকম্প সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব। এরকম কয়েকটি অ্যাপ নিয়ে আজকের আয়োজন।

কুয়েকফিড

ভূমিকম্প ট্র্যাকার অ্যাপগুলোর মধ্যে অন্যতম একটি অ্যাপ হলো ‘কুয়েকফিড’। কাস্টমাইজযোগ্য একটি ইন্টারফেসের মাধ্যমে অ্যাপটি ব্যবহারকারীরা এতে বিভিন্ন এলাকার ভূমিকম্পের মাত্রা অনুসারে ট্রাক ও ফিল্টার করতে পারেন।    

অ্যাপটি ব্যবহারকারীরা প্রতিটি ভূমিকম্পের অবস্থান, মাত্রা এবং গভীরতাসহ বিস্তারিত তথ্য পান। এ ছাড়া রিয়েল-টাইম নোটিফিকেশনসহ, ব্যবহারকারীরা তাদের এলাকায় যেকোনো উল্লেখযোগ্য ভূমিকম্প সংক্রান্ত তথ্যও পেতে পারেন।

আর্থকুয়েক অ্যালার্ট

‘আর্থকুয়েক এলার্ট’ ভূমিকম্পের রিয়েল-টাইম তথ্য প্রদানের জন্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) থেকে তথ্য ব্যবহার করে থাকে। অ্যাপটিতে ব্যবহারকারীদের জন্য ভূমিকম্পের অবস্থান, মাত্রা এবং সময় অনুসারে ফলাফল ফিল্টারের ব্যবস্থা রয়েছে। একইসঙ্গে একটি মানচিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য প্রদর্শন করা হয়।

আর্থকুয়েক নেটওয়ার্ক

যারা আরও ইন্টার‌্যাক্টিভ ভূমিকম্প-ট্র্যাকিং অ্যাপ খুঁজছেন তাদের জন্য রয়েছে আর্থকুয়েক নেটওয়ার্ক অ্যাপ। যেখানে ব্যবহারকারীরা ভূমিকম্প কম্পর্কে তাদের নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা দেন এবং বিশ্বব্যাপী একটি কমিউনিটিভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলেন। অ্যাপটি ব্যবহারকারীদের ভূমিকম্পের তীব্রতা এবং তাদের অবস্থানের নিকটবর্তীতার ওপর ভিত্তি করে নোটিফিকেশন কাস্টমাইজ করার সুযোগ রেখেছে।

লাস্ট কুয়েক

এটি বিশ্বের যেকোনো প্রান্তে ভূমিকম্প হওয়া মাত্রই ব্যবহারকারীদের মোবাইলে দ্রুত নোটিফিকেশন পাঠায়। মানচিত্রের সাহায্যে ভূমিকম্পের সুনির্দিষ্ট উৎপত্তিস্থল, তীব্রতা এবং কেন্দ্রস্থলের গভীরতা প্রদর্শন করে। ভূমিকম্পের পর রিয়েল-টাইম তথ্য ও ছবি দেখায়।পাশাপাশি ভূমিকম্পের সময় এবং পরে সুরক্ষিত থাকতে কী কী করণীয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়।

মাইশেক

‘মাইশেক’ অ্যাপটি তৈরি করেছে বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া। ভূমিকম্প শনাক্ত করতে এবং ব্যবহারকারীদের রিয়েল-টাইম সতর্ক করতে স্মার্টফোন সেন্সর ব্যবহার করে এই অ্যাপটি। এছাড়া ভূমিকম্প সম্পর্কে আগাম সতর্কবার্তা ব্যবস্থার উন্নয়নে তথ্য সরবরাহ করে নাগরিকদের সিটিজেন-সায়েন্স প্রজেক্টে অবদান রাখে।

   

About

Popular Links

x