Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৭০ ফিলিস্তিনি নিহত

এখন পর্যন্ত দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জনই শিশু

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৩ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৮৫ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহতের নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬১,৮৯৭ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু। এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও নিহত ৭০ জনের মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আট মরদেহ। একই সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জনই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০,৩৬২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩,৬১৯ জন।

এছাড়া ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় ১,৯২৪ জন নিহত এবং ১৪,২৮৮ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে ইসরায়েল।

   

About

Popular Links

x