Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণ বন্দরে এলো ইরানি জাহাজ

ইরানের সামরিক বাহিনীর বরাতে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম


মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে ইরানের একটি জ্বালানি তেলবাহী জাহাজ সফলভাবে দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি বন্দরে নোঙর করেছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর বরাতে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি সেনাবাহিনীর দাবি, মার্কিন কড়াকড়ি ও অবরোধ ভেঙে জাহাজটি বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছে।

সেনবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেনাদের বারংবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

এদিকে, কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। তিনি বলেন, ‍“গত দুই সপ্তাহ ধরে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি নিচ্ছে।” 

যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট জানান, তেহরান কোনো প্রকার হুমকির ছায়ায় বা চাপের মুখে কোনো আলোচনায় বসবে না।

প্রতিবেদনে আরো বলা হয়, গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থানের মাঝেই এই ঘটনা ঘটল। 

অন্যদিকে, মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ পাকিস্তান সফরে যাচ্ছেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও ইরানের সাথে চলমান সংকট নিরসনে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x