Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুভেন্দু: জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না

পুনর্নির্বাচনী প্রচারে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন

আপডেট : ১৭ মে ২০২৬, ০৩:০৬ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না।” 

শনিবার (১৬ মে) ফলতা বিধানসভার পুনর্নির্বাচনি প্রচারে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন।

জনসভা থেকে তৃণমূলের দিকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী বলেন, “প্রধানমন্ত্রীর আবাসের বাড়ি, আম্ফানের টাকা, পিএম কৃষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয় কিংবা ১০০ দিনের কাজে যদি ঘুস নিয়ে থাকে, আর তার যদি একটাও ডকুমেন্ট বা প্রমাণ থাকে, তবে কমপ্লেন (অভিযোগ) নেবেন। আর পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতরে ঢোকাবেন। আর যদি আমার মা-বোন, দিদি ও শিশু কন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের স্লোগান ‘‘জয় বাংলা’’ বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না।”

বিজেপি সরকার গঠনের পর তাদের নেওয়া পদক্ষেপের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “ক্ষমতায় আসার মাত্র ৮ দিনে আমরা কী কী করেছি, তা আপনারা জেনেছেন। রাজ্যে এখন পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। তাদের প্রত্যেকের পরিবারে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যারা রয়েছেন, বিজেপির সরকার তাদের চাকরি দেবে।”

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, “জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল, যা আমরা ক্ষমতায় এসে ফের চালু করেছি। বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। শরণার্থীরা সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় এ দেশেই থাকবেন, তবে ‘অনুপ্রবেশকারীদের’ টাটা-বাই-বাই করা হবে।”

   

About

Popular Links

x